ঢাকা, বুধবার   ২৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানাল জাপান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ২৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়ন এবং দেশটিতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে জাপান আগ্রহী বলে জানিয়েছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই।

বুধবার (২৮ অক্টোবর) জাপানে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশা ব্যক্ত করেন।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাপান সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ দেন। বৈঠকে জাপানি ব্যবসায়ী মহলে বাংলাদেশের প্রতি বিদ্যমান বিনিয়োগ-আগ্রহকে কাজে লাগিয়ে আরও বেশি জাপানি বিনিয়োগ আকৃষ্ট করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

দ্বিপক্ষীয় সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমার বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া- উভয়েই দুইবার করে জাপান সফর করেছেন। তাদের সময় থেকেই বাংলাদেশ-জাপান সম্পর্কের যে বিকাশ ও অগ্রগতির ধারাবাহিকতা তৈরি হয়েছে, আমি সেই ঐতিহ্যকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।

সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি